× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা পেলেন শংকর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৮:২৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করে শংকর হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করে শংকর হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ শংকর হাওলাদার।

ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে শনিবার  গ্রাম পুলিশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করে শংকর হাওলাদার।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শংকর হাওলাদার। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, রাজনৈতিক সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। ২০২৬ সালের জুলাই মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধনে তার দায়িত্বাধীন রতনদী তালতলী ইউনিয়ন সারাদেশে প্রথম স্থান অর্জন করে। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলা। এ সাফল্যে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি দায়িত্ব পালনে অবদানের ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেলেন শংকর। তার এ অর্জন গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খান বলেন, শংকর হাওলাদার একজন সৎ, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ গ্রাম পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার এ অর্জনে তিনি আনন্দিত ও গর্বিত।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, শংকর হাওলাদার সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ সম্মাননা তার দীর্ঘদিনের কর্মনিষ্ঠার যথার্থ স্বীকৃতি। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, উপজেলা প্রশাসনসহ পুরো গলাচিপাবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা