জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ০৮:৪৬ এএম
শনিবার সকাল সাড়ে ৮টায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চন্দ্রিমা উদ্যানে শনিবার সকাল সাড়ে ৮টায় দুজনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে মোনজাত তুলে দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন মো. আমিনুল হকসহ আরও অনেকে।