× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ রুটে এক জোড়া ট্রেন চালুর অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

রেলওয়ে ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপনও জারি করা হয়।

অনুমোদিত সূচি অনুযায়ী, পাবনা প্রভাতি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৮) প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবে। অন্যদিকে পাবনা গোধূলি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৭) প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছবে। ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। পথে উভয় দিকেই ১০টি স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী অঞ্চলের রেলওয়ে ম্যানেজার মো. আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।

পাবনার রেল যোগাযোগের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। তবে এতদিন পাবনা সদরের বাসিন্দারা রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের সুবিধার আওতায় ছিল না।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি মো. আকতারুজ্জামান বলেন, পাবনার শতবর্ষী রেল ইতিহাস থাকলেও সরাসরি ট্রেন সুবিধা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। অবশেষে সরাসরি ট্রেন চালুর মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা