সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য। তবে ফারজানা আফরোজ নামের ওই নারীকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন রনি।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার করা এক পোস্টে এনসিপির দাবি নাকচ করেন রনি।
তিনি বলেন, “এই মহিলা আমার স্ত্রী নন।”
ওই নারীর পরিচয় সম্পর্কে রনির দাবি, “তিনি সাতকানিয়া জামাত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ট বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াস এর আপনজন।”
এর আগে, ফারজানা আফরোজ নামক ওই নারীর এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মিডিয়া উইং।