× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার না করার বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৪:১৩ পিএম

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার করা না হয়, সেই বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন করা হতে পারে। তবে এটি একটি স্পর্শকাতর আইন হওয়ায় সরকার বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না।

বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য প্রতিমন্ত্রী তা অস্বীকার করেন।

তিনি বলেন, ডিবিসির সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে- এ তথ্য ঠিক নয়। তাদের মূলত সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। 

ইয়াসের খান চৌধুরী বলেন, তাদের সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানকে রক্ষা করার বিষয়ও এখানে জড়িত ছিল। হয়তো সেই কারণেই তাদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তাছাড়া আইনের ঊর্ধ্বে তো কেউ নন।

চলমান তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বর্তমানে গার্মেন্টস খাতে যে আন্দোলন চলছে, তা মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা