× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২২ ২০:২৫ পিএম

আপডেট : ২১ জুন ২০২২ ১৭:৪৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করবেন। ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে প্রেস উইং জানিয়েছে। বরাবরের মতই বিটিভি এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।

আগামী শনিবার পদ্মা নদীর ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে টানা বৃষ্টিতে সিলেট, সুনামঞ্জসহ দেশের বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। এ পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা