× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলায় ওএসডি হলেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১৩ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:১৩ পিএম

মোহাম্মদ মসিউর রহমান। ছবি: সংগৃহীত

মোহাম্মদ মসিউর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে ‘হাদিস’ হিসেবে অভিহিত করে বক্তব্য দেওয়ার পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মো. মসিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে দেওয়া বক্তব্যের জেরে মসিউর রহমানকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। বিএনপিসহ বিভিন্ন মহলে তার এ বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গত রবিবার রাজধানীতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’ স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ।”

এরপর তিনি আরও বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”

মসিউর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, তার এই মন্তব্যকে কেউ কেউ পরবর্তী পদায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন। তবে তার মতে, প্রধানমন্ত্রীর এই স্লোগানটি একটি ‘হাদিস’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে পদোন্নতিবঞ্চিত ছিলেন মসিউর রহমান। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তা হিসেবে তাকে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর বিএনপি সরকার গঠনের পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান।

তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় পরিভাষার সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে ডিটিসিএর দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা