× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপের উদ্বেগ, বাড়ল তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৬:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রজুড়ে রিপাবলিকানদের ধারাবাহিক বড় ধরনের পরাজয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এই পরাজয় মূলত ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধপরিকল্পনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাকেই প্রতিফলিত করছে। 

সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আগের দরপতনের ধাক্কা কাটিয়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৬ দশমিক ৭২ ডলারে।

এর আগের সাম্প্রতিক লেনদেনে অপরিশোধিত তেলের দাম চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

ইরান যুদ্ধে মার্কিন তেল কোম্পানিগুলোর মুনাফা ১৩০ বিলিয়ন ডলার

এদিকে ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো বিপুল অঙ্কের মুনাফা পকেটে তুলেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, এসঅ্যান্ডপি অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন সূচকে থাকা যুক্তরাষ্ট্রের ৫১টি তেল ও গ্যাস কোম্পানি ইরান যুদ্ধ চলাকালে মোট ১৩০ বিলিয়ন ডলার মুনাফা করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্কিন তেল কোম্পানিগুলোর ত্রৈমাসিক মুনাফায় রেকর্ড উল্লম্ফন দেখা গিয়েছিল। পরবর্তী বছরগুলোতে তা ক্রমান্বয়ে কমে এলেও ২০২৬ সালে ইরান যুদ্ধ শুরুর পর মুনাফা আবারও দ্রুতগতিতে বেড়ে যায় এবং তা ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় (যার মধ্যে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের মুনাফা আনুমানিক)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা