× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিযোগের মাত্র সাড়ে চার শতাংশ অনুসন্ধান করেছে দুদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ২২:১৮ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়। ছবি : প্রবা

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়। ছবি : প্রবা

বিদায়ী বছরের অনুসন্ধান তদন্তের ওপর ভিত্তি করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদন অনুযায়ী, গত বছর সংস্থাটিতে মোট ১৯ হাজার ৩৩৮টি অভিযোগ জমা পড়েছে। যাচাই শেষে মাত্র ৯০১টি অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে সংস্থাটি। এ সংখ্যা মোট অভিযোগের ৪ দশমিক ৬৫ শতাংশ। 

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ছয় বছরে দুদকে জমা পড়া অভিযোগ ও অনুসন্ধানের পরিসংখ্যান বলছে, এই অর্ধযুগে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অভিযোগ জমা পড়ে ২০২২ সালে। দ্বিতীয় সর্বনিম্ন সংখ্যক অভিযোগ অনুসন্ধান করা হয়েছে ওই বছরেই। 

সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ অভিযোগ দুদকের তফসিলভুক্ত না হওয়ায় অনুসন্ধানের সংখ্যা কম। এছাড়া অভিযোগের একটি বড় অংশ আসে ব্যক্তিগত শত্রুতার কারণে। মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে কমিশনের এখতিয়ার সীমিত হওয়ায় সেগুলো আমলে নিতে পারছে না তারা। 

অনুসন্ধান কম হওয়ার বিষয়ে দুদক কমিশনার জহুরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রথম কথা হলো দুদকে যেসব অভিযোগ আসে এর একটি বড় অংশই আইডেন্টিফাই করা যায় না। কখনো কখনো বেনামেও আসে।’ 

তিনি বলেন, ‘একজন ব্যবসায়ী অর্থপাচার করলে দুদক আইন অনুযায়ী কমিশন তাকে আইনের আওতায় আনতে পারে না। এর জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা এনবিআরের এখতিয়ার রয়েছে, আমাদের নেই। অর্থপাচারে ২৭ অপরাধের মধ্যে আমরা কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতি নিয়ে কাজ করতে পারি। বাকি ২৬ অপরাধে আমাদের কোনো এখতিয়ার নেই।’ 

জানা গেছে, ২০২১ সালে সংস্থাটিতে অভিযোগ জমা পড়ে ১৪ হাজার ৭৮৯টি। অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় ৫৩৩টি। ২০২০ সালে ১৮ হাজার ৪৮৯টি অভিযোগ জমা পড়ে। অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় ৮২২টি। ২০১৯ সালে ২১ হাজার ৩৭১টি অভিযোগ জমা পড়ে। অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় এক হাজার ৭১০টি। ২০১৮ সালে জমা পড়ে ১৬ হাজার ৬০৬টি, অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় এক হাজার ২৬৫টি। ২০১৭ সালে জমা পড়ে ১৭ হাজার ৯৮৩টি এবং অুনসন্ধানের জন্য গ্রহণ করা হয় ৯৩৭টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা