× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের ভিডিও ধারণ, শ্রমিকদের মারধরে আহত তৌফিক মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ০৮:৫৯ এএম

শ্রমিকদের মারধরে নিহত তৌফিক। ছবি: সংগৃহীত

শ্রমিকদের মারধরে নিহত তৌফিক। ছবি: সংগৃহীত

নূনতম ৩০ হাজার টাকা মুজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করায় মারধরের শিকার তৌফিক হোসেন (২১)নামের এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার মরদেহ নিয়ে ওইদিনই গ্রামের বাড়ীতে চলে যায় তার পরিবার। 

তৌফিক হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে লায়লা স্টাইলস লিমিটেড কারখানায় চকরি করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে পরিস্থিতিও স্বাভাবিক হয়। তবে পুলিশের ওই অভিযানে তৌফিক আহত হননি। তিনি ভিডিও ধারণের সময় শ্রমিকরাই তাকে মারধর করে। এতে তিনি আহত হয়েছিল।

পুলিশ জানায়, চলমান আন্দোলনে গত রবিবার নগরীর বাংলাবাজার এলাকায় শ্রমিক আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন তৌফিক। এ সময় বিক্ষোভকারীরা তার ওপর হামলে পড়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে শ্রমিকরাই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা