× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াদে ফ্লাইট স্থগিত, দাম্মামে বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:৩২ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় এ সমন্বয় করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট আবার চালু হবে। তবে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার কথা ভেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন কেবল দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।

অন্যদিকে রিয়াদ রুটের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদগামী যাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছেন। এতে বর্তমানে এ রুটে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। যাত্রী সংকট থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরিচালনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা