× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের নতুন মহাপরিচালক মো. হাসানুজ্জামান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১২:৩৩ পিএম

দুদকের নতুন মহাপরিচালক মো. হাসানুজ্জামান। ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক মো. হাসানুজ্জামান। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাসানুজ্জামান। তাকে বদলিপূর্বক দুদকের মহাপরিচালক পদে পদায়ন করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান (পরিচিতি নম্বর-২০৪১৬) বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। তাকে সেখান থেকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত বিভাগ নির্ধারণ করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৮ নভেম্বর বিকালে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা