× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ মহড়া শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:৩৩ পিএম

ছবি: দূতাবাস

ছবি: দূতাবাস

দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আজ সোমবার চট্টগ্রামে ‘গার্ডিয়ান শার্ক’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। বিশেষ করে খরস্রোতা পানিতে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে দক্ষতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। দুর্যোগ ও জরুরি সংকট মোকাবিলায় দুই বাহিনীর পরিকল্পনা, সমন্বিত পদক্ষেপ এবং প্রস্তুতি বাড়ানোই এর মূল উদ্দেশ্য।

বন্যা, ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমাতে এবং উদ্ধার তৎপরতা বেগবান করতে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় করবেন এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণে অংশ নেবেন।

জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় দুই বাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করতেও এ মহড়া সহায়ক হবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে বলেন, ‘ গার্ডিয়ান শার্ক মহড়া আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও জোরদার করবে। একই সঙ্গে একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকারও আরও দৃঢ় করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা