× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় যৌথ সামরিক মহড়া চালাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২১:১৯ পিএম

ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচদিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশের ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।

মহড়ায় মূলত বিষয়ভিত্তিক মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন ও হ্যান্ডলিং, বিমানঘাঁটির প্রতিরক্ষা ও বাহিনীর নিরাপত্তা এবং দুর্ঘটনাকালীন অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি পেশাগত জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময় এ মহড়ার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। আগামী পাঁচদিন এ যৌথ মহড়া চলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা