× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৮:৫৬ পিএম

এলিজা জামান।

এলিজা জামান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এ সংসদ সদস্য হিসেবে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি এ আসনে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সোমবার গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এ গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন এলিজা জামান।

এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে বিএনপির প্রার্থীদেরই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। ফলে এ নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা