× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে: ধর্মমন্ত্রী

মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:৪৪ পিএম

নিজ নির্বাচনি এলাকায় ফিরে আবেগঘন বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

নিজ নির্বাচনি এলাকায় ফিরে আবেগঘন বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

অতীতে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা হয়েছে, আর এখন জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করতে চায় একটি দল- এমন মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, বিএনপি কোনো চেতনার ব্যবসা করতে চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও সমাজ পুনর্গঠনে এগিয়ে যেতে চান তারা। সোমবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী। এ কারণে প্রায় সাড়ে চার মাস পর নিজ নির্বাচনি এলাকায় ফিরে আবেগঘন বক্তব্য দেন মন্ত্রী।

মুরাদনগরের মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেকে এই জনপদের ‘মন্ত্রী’ নয়, বরং সাধারণ ‘কামলা ও খাদেম’ হিসেবে মনে করেন।

শিক্ষার মান উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, “শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।”

মুরাদনগরের সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলে ক্ষোভ প্রকাশ করে তিনি ঘোষণা দেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হবে, সেগুলোর এমপিও বন্ধের সুপারিশ করা হবে। সরকারি সুযোগ-সুবিধা নিয়ে খারাপ ফল করার কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে কায়কোবাদ বলেন, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মগুরুর ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা