× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:১৯ পিএম

গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ঢাকার গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নবনির্মিত প্রি-ফেব্রিকেটেড স্টিল সার গুদাম উদ্বোধন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রবিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গাবতলী ক্যাম্পাসে নির্মিত এ গুদামের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের কৃষি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিএডিসি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ভূমিকার কারণে কৃষকরা সঠিক সময়ে ন্যায্যমূল্যে সারসহ অন্যান্য কৃষি উপকরণ পেয়ে থাকেন।

মন্ত্রী বলেন, শুধু গুদামে সার মজুদ রাখাই যথেষ্ট নয়, বরং যথাসময়ে তা কৃষকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। ফসল উৎপাদনে প্রয়োজনীয় সারসহ অন্যান্য উপকরণ সময়মতো না পেলে দেশের কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। তাই সার মজুদ থেকে শুরু করে কৃষক পর্যায়ে সরবরাহ পর্যন্ত প্রতিটি কার্যক্রমে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গুদামে মজুদ করা সার নিয়মিত মনিটরিং করতে হবে।

তিনি আরও বলেন, সার মজুদ, পরিবহন ও বিতরণ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু করতে হবে। গুদামের ধারণক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন গুদাম নির্মাণ করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের প্রকৃত চাহিদা যথাযথভাবে নির্ধারণ করে সে অনুযায়ী সার সরবরাহের পরিকল্পনা আগে থেকেই করতে হবে। কৃষি উপকরণ সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন সাধিত হবে। বর্তমান সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাসময়ে সার সরবরাহের পাশাপাশি খাল-নালা পুনঃখনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ যথাসময়ে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কৃষিসচিব মো. সেলিম খান, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, কৃষি মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা