× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন হুমায়ুন কবির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২২:০২ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ফাইল ছবি

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) অংশ নিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। 

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান। 

এর আগে শনিবার সকালে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন হুমায়ুন কবির। দুবাই ও লন্ডন হয়ে রবিবার তার সেখানে পৌঁছার কথা রয়েছে। 

সেন্ট জনসে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধান, মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সফরে হুমায়ুন কবির বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময়ের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এ সময় তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা