× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড়োজাহাজ কেনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার: বিমানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২১:০৭ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ২১:০৭ পিএম

উড়োজাহাজ কেনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার: বিমানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, উড়োজাহাজ কেনাসহ মন্ত্রণালয়ের সব ধরনের কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার।

জাতীয় সংসদ ভবনে রবিবার বিকাল ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখনই উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন না হলে আগামী কয়েক বছর পর বিমান তীব্র উড়োজাহাজ সংকটে পড়বে। কারণ, নতুন কেনা উড়োজাহাজ বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে। এর মধ্যে বর্তমান বহরের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে গ্রাউন্ডেড হতে থাকবে।

উড়োজাহাজ কেনার অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব আয় থেকেই পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করবে। সরকার কেবল গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করছে।

সভায় সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ ছাড়া কমিটির সদস্য এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় মন্ত্রণালয়-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় সব ধরনের ক্রয় প্রক্রিয়া ও প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, বিগত ২০ বছরে জবাবদিহিতার ধারাবাহিকতা বজায় না থাকায় পরিকল্পনাহীনভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সরকার যেকোনো ধরনের ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

মন্ত্রণালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বিগত সরকারের আমলের অনিয়মের বিষয়ে মন্ত্রী জানান, অতীতে যেসব অপ্রয়োজনীয় কেনাকাটা করা হয়েছে, সেগুলোর সঠিক তদন্ত করা হবে। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে।

বগুড়া বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য প্রায় ২ হাজার একর জমির প্রয়োজন। ওয়াইডবডি উড়োজাহাজ ওঠানামার উপযোগী রানওয়ে প্রস্তুতের পরিকল্পনা করা হচ্ছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে এগিয়ে নিতে স্থায়ী কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা