সভাপতি মনোনীত হয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।
ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন রুপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল ও জাগো নিউজের পরান মাঝি।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের মোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দূরবীন নিউজের মো. শামছুল আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের মিঠুন।
অর্থ সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের রুহুল আমিন। দপ্তর সম্পাদক হয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি এবং উপদপ্তর সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।
এ ছাড়া আইন সম্পাদক হয়েছেন গ্লোবাল টিভির আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক চ্যানেল ওয়ানের আলাউদ্দিন মিয়া, নারীবিষয়ক সম্পাদক ভিওডি বাংলার নুরুন্নাহার চৌধুরী কলি এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক।
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের আজাদ হোসেন। আইসিটি সম্পাদক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দ্য ডেইলি এলাইভের মোহাম্মদ আবদুল মজিদ সুজন এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের আবু রায়হান ইফাত।
পরিকল্পনাবিষয়ক সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক এনপিবি নিউজের শিবলী আহমেদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের ফখরুল ইসলাম, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, টাইমস টুডের ওয়ালিউল হাসনাত, জাতীয় অর্থনীতির নুসরাত জাহান ঐশী, দৈনিক সময়ের কাগজের তাবারাক হোসাইন ও এশিয়ান টেলিভিশনের আকাশ বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।
ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সদস্যরা।