× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৮:৩৪ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। 

নতুন এই কন্টিনজেন্টের সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কঙ্গোগামী সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরে মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন বিমানবাহিনী প্রধান। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ সদস্যের একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট বর্তমানে দায়িত্ব পালন করছে। তাদের স্থলাভিষিক্ত হবে Utility Aviation Unit-23। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

এরই মধ্যে গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে রওনা হবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা