প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি: ফেসবুক থেকে
ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণের উদ্দেশ্যে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম।
রবিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিট সম্মেলনটির আয়োজন করছে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট সহযোগী সংস্থার কর্মকর্তা, বায়োসিকিউরিটি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
এ আয়োজনে বৈশ্বিক বায়োসিকিউরিটি পরিস্থিতি, বিদ্যমান ঝুঁকি এবং ভবিষ্যতে উদ্ভূত হতে পারে এমন জীবাণুজনিত হুমকি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এসব ঝুঁকি প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সম্মেলনের কার্যক্রম শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।