× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরিচ্যুত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৩৭ পিএম

শ্যামল কুমার। ছবি: সংগৃহীত

শ্যামল কুমার। ছবি: সংগৃহীত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের (ডিজার্শন) অভিযোগ প্রমাণিত হওয়ায় টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্ত অবস্থায় শ্যামল কুমার মুখার্জী রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। গত বছরের ১ জানুয়ারি তাকে সেখানে সংযুক্তির আদেশ দেওয়া হলে ২২ জানুয়ারি তিনি যোগদান করেন। তবে একই দিন বিকেলে বিধিবহির্ভূতভাবে তিন সপ্তাহের মেডিকেল কাগজপত্রসহ প্রস্থান প্রতিবেদন দাখিল করেন। ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে ফেরার কথা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন তিনি। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও আর কর্মস্থলে ফেরেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও আইনি প্রক্রিয়া শেষে গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি তাকে চাকরি থেকে বরখাস্তের (ডিসমিসাল ফ্রম সার্ভিস) বিষয়ে অনুমোদন দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা