× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন প্রতিদিনের বাংলাদেশের বিজ্ঞাপন বিভাগের ম্যানেজার শহীদুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪৮ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ১৬:০১ পিএম

মো. শহীদুল ইসলাম। ফাইল ছবি

মো. শহীদুল ইসলাম। ফাইল ছবি

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিজ্ঞাপন বিভাগের ম্যানেজার মো. শহীদুল ইসলাম মারা গেছেন।

ঢাকার রামপুরার বেটার লাইফ হাসপাতালে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে অসুস্থ বোধ করলে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। এর আগে তিনি স্ট্রোক করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আইসিইউ সংকটের কারণে জরুরি ভিত্তিতে তাকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামে।

শনিবার বাদ আসর রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটসংলগ্ন তার বাসা এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ১০টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা