প্রতীকী ছবি।
আজ ৩১ অক্টোবর, বিশ্ব সঞ্চয় দিবস। ব্যক্তিগত ও জাতীয় জীবনে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং মানুষের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
১৯২৪ সালের ৩১ অক্টোবর ইতালির মিলানে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব সঞ্চয় দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে দিবসটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
অপচয় রোধ, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় মানুষকে সঞ্চয়ে উৎসাহিত করাই দিবসটির মূল লক্ষ্য। শিক্ষা, চিকিৎসা, অবসরজীবন ও জরুরি প্রয়োজনে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ লাখ ৯৬ হাজার ৬০০ কোটি টাকা।
আয়ের নির্দিষ্ট অংশ নিয়মিত সঞ্চয়, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং নিরাপদ আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ব্যক্তিগত আর্থিক নিরাপত্তার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।