× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১২:০৭ পিএম

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছাড়েননি প্রধানমন্ত্রী

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের মুখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭।

এ অবস্থায় বিকল্প বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের একা রেখে ফেরেননি প্রধানমন্ত্রী। বরং সবাইকে সঙ্গে নিয়ে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন। এমনকি জাপানে অবস্থান করার সুযোগও ছিল তার। তবে সফরসঙ্গীদের আশ্বস্ত করে সবাইকে নিয়ে একই ফ্লাইটে দেশে ফেরার প্রতিশ্রুতি দেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটির ত্রুটি খুব বড় ধরনের ছিল না। উড্ডয়নের আগে পরীক্ষার সময় সমস্যাটি ধরা পড়ে। ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না; বরং বিমানের বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট একটি সফটওয়্যারজনিত ত্রুটি দেখা দিয়েছিল। সেটি সমাধানের পর উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত করা হয়।

বিলম্বের পুরো সময় প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিমানে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন। পাশাপাশি শিশুরা যেন স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে, সেদিকেও বিশেষ নজর রাখেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির নারিতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির স্পয়লার ব্যবস্থায় ত্রুটির সংকেত দেখা দিলে পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে উড়োজাহাজটি পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের নামিয়ে কারিগরি পরীক্ষা শুরু করা হয়।

বিমানের প্রকৌশলী দল ও জাপানি টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামত করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। 

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটির এক নম্বর হাইড্রোলিক স্পয়লারে সমস্যা দেখা দিয়েছিল। প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর ফ্লাইটটি যাত্রার অনুমতি পায়।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর দেশে ফেরার পথে নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে তার ফ্লাইট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা