বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ছবি: পিএমও
জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের তুলনায় প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ফ্লাইটটি ছেড়ে যায়।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান।
সফরকালে ২৭ অক্টোবর দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সফরে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাক্ষরিত হয়েছে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ)। এ ছাড়া বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন ইয়েন ঋণসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

সফরকালে জাপানের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শিরোনামটিকে ধরে ওপরে দেওয়া অগোছালো প্রতিবেদনটি সুন্দর, সাবলীল, বানান ও বাক্য নির্ভুল এবং সুপাঠ্য করতে প্রয়োজনীয় সাজিয়ে গুছিয়ে প্রথম শ্রেণির জাতীয় দৈনিকের জন্য রিরাইট করে সুন্দর একটি প্রতিবেদনে রূপান্তর করে দিন। তবে কোট-আনকোটের (“” বা ‘’) মধ্যে কোনো বাক্য থাকলে তা পরিবর্তন করা যাবে না, এক্ষেত্রে কেবল কোনো বানান ভুল থাকলে তা সংশোধন করে দিবেন। আর প্রতিবেদনটি যাতে ওয়েবসাইটে বেশি ভিউ হয়, তথা পাঠকপ্রিয় হয়- এজন্য অনলাইন নিউজ পোর্টালের ক্লিক-ফ্রেন্ডলি স্টাইলে এসিও করে দিবেন। আর সবশেষে seo friendly ১১ শব্দের মধ্যে আরও বিকল্প ৫টি সুন্দর, আকর্ষষণীয় ও পাঠকপ্রিয় শিরোনাম দিয়ে দিবেন। তবে নিজে থেকে কোনো তথ্য যোগ করা যাবে না।