× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সুরক্ষা ও শৃঙ্খলায় আনসার-ভিডিপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ২১:৫৪ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপি সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপি সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোটকেন্দ্রের বাইরে সুশৃঙ্খল দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশ আর ভেতরে প্রবীণ ও অসুস্থ ভোটারদের হাত ধরে কিংবা কোলে করে বুথে নিয়ে যাচ্ছেন আনসার-ভিডিপি সদস্যরা— ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এমন মানবিক ও নিশ্ছিদ্র নিরাপত্তার চিত্রই এখন সবার চোখে ভাসছে।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধে ১৮৫টি কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২,৪০৫ জন সদস্য।

প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে নিয়োজিত এই সদস্যরা শুধু আইনশৃঙ্খলাই সামলাননি, বরং অসুস্থ ও বৃদ্ধ ভোটারদের সহায়তায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নির্বাচনি মাঠের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সাথে নিয়োজিত ছিল আনসার ব্যাটালিয়নের ১০টি বিশেষ স্ট্রাইকিং টিম, যারা কুইক রেসপন্স টিম হিসেবে পুরো এলাকায় সার্বক্ষণিক টহল দিয়েছেন।

ভোটগ্রহণ সম্পূর্ণ সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সকাল থেকেই মাঠ পর্যায়ে চলেছে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি।

বিশাল এই নির্বাচনি কর্মযজ্ঞ তদারকি করতে মাঠ চষে বেড়িয়েছেন আনসার-ভিডিপির রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল ও পরিচালক সফিকুল আলম। তাদের সাথে যোগ দিয়েছেন সফিপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ কুমার, ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন, ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঁইয়া এবং একাডেমিতে প্রশিক্ষণরত ৪৪তম বিসিএস ক্যাডারের ১২ জন সহকারী পরিচালক।

ভোটগণনা শেষে ব্যালট বাক্স নির্বাচন অফিসে নিরাপদে পৌঁছানো এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের পর পরবর্তী স্বাভাবিক পরিস্থিতি আসা পর্যন্ত মাঠে থাকছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা