× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৫:৪০ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ১৫:৪০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত প্রশিক্ষণ কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অনেকেই একটা শঙ্কা প্রকাশ করছে যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা এই ঘটনার সঙ্গে জড়িত, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।পোস্টমর্টেম হচ্ছে আর একটা প্রাথমিক তদন্ত হবে, তারপরে কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলা চাই না। পোস্টমর্টেম হচ্ছে, তারপরে আমরা সব বিষয় জেনে নিয়ে কথা বলব”।

নিহত কে এম তাহসিফ সৌরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বাস করতেন। গত বুধবার বিকালে উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা