× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদে অনিয়ম করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:৫৬ পিএম

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বুধবার আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বুধবার আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অন্যায্য তদবির সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

তিনি বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈধভাবে সার্টিফাইড ড্রাইভিং লাইসেন্সই সড়কে যানবাহন চালানোর জন্য গ্রহণযোগ্য হবে।

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে বুধবার আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল কোনো একটি সংস্থার কাজ নয়। সম্মিলিত সামাজিক প্রচেষ্টার মাধ্যমেই সড়ক দুর্ঘটনার মতো মারাত্মক সমস্যা প্রতিহত করা সম্ভব। সড়কে প্রতিদিন মূল্যবান প্রাণ ঝরছে, ঘটছে অপূরণীয় ক্ষতি। এ ধরনের মানবিক ও সামাজিক বিপর্যয় থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিকারের উপায় বের করতে হবে।

তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ‘চাঁদের গাড়ি’ ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অসামাজিক ও সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি চালক ও মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো অপরাধী চক্র এসব যানবাহন অপরাধের কাজে ব্যবহার করতে না পারে।


মহাসড়কে যেখানে-সেখানে যানবাহন রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করাকে গুরুতর অপরাধ উল্লেখ করে প্রতিমন্ত্রী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে নগরীর কাজীর দেউড়ির আউটার স্টেডিয়াম চত্বরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন তিনি এবং এতে অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা