× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রহমান ফাউন্ডেশন ও শক্তি’র উদ্যোগে আয়োজিত মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে স্বাস্থ্য খাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এমনকি উপজেলা পর্যায়ে এমএসআর খাতের টেন্ডারের ৬০ থেকে ৭০ শতাংশ এবং জেলা পর্যায়েও বিভিন্ন টেন্ডারে লুটপাট হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সরকার স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন জানান, শিগগিরই প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার কার্যক্রম শুরু হবে এবং দুই বছরের মধ্যে এর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশের আটটি বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। আগামী দুই মাসের মধ্যে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে এবং প্রায় ১ হাজার ১৫০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহের কার্যক্রমও চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন এনে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে আর বিদেশে যেতে না হয়। জনগণের অর্থের অপচয় রোধ করে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা