× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ২০:০৩ পিএম

ঢাকার বিজয়নগরের একটি হোটেলে বুধবার বিকালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

ঢাকার বিজয়নগরের একটি হোটেলে বুধবার বিকালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেছেন, অতীতে সংঘটিত সব অনিয়ম ও দুর্নীতি দমনে সর্বোচ্চ পর্যায় থেকে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। একই সঙ্গে সাধারণ মানুষের পকেট থেকে স্বাস্থ্যসেবার পেছনে অতিরিক্ত ব্যয় বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ঢাকার বিজয়নগরের একটি হোটেলে বুধবার বিকালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নারওয়ালসহ অন্যরা।

সেমিনারে উপস্থাপিত গবেষণার তথ্য তুলে ধরে ড. এম এ মুহিত জানান, দেশে মানুষের গড় মাসিক স্বাস্থ্য ব্যয় তিন গুণ বেড়েছে। স্বাস্থ্যসেবায় ব্যয় করতে বাধ্য হওয়া পরিবারের হার ২০০৫ সালে ৫২ শতাংশ থাকলেও ২০২২ সালে তা বেড়ে ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকারি হাসপাতালে মানুষের আস্থার সংকট এবং লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত ফার্মেসির ওপর নির্ভরতা বৃদ্ধির ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে।

স্বাস্থ্য খাতের পরিস্থিতি পরিবর্তনে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য বাজেটের সঠিক বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করার কাজ চলছে। মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং ইউনিয়ন পর্যায়ে এক লাখের বেশি নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাশাপাশি ক্যানসার চিকিৎসায় সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে বিভাগীয় পর্যায়ে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, মানসম্মত সেবা নিশ্চিত করতে ফার্মেসি, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগও রয়েছে।

দেশপ্রেমিক আমলা, গবেষক ও চিকিৎসকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা