× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইজিপির বক্তব্যকে সমর্থন জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৪৭ পিএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি: সংগৃহীত

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যকে সময়োপযোগী বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। 

বিপিএসএ-এর সাধারণ সম্পাদক শামীমা পারভীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা বলা হয়।

সংগঠনটি বলেছে, পরিবর্তিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ‘মব কালচার’ মোকাবিলায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে পুলিশ সদস্যদের দৃঢ়তা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা জরুরি।

বিপিএসএ মনে করে, আইজিপির বক্তব্য প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ ও দৃঢ় বাস্তবায়ন, অপরাধ দমনে পুলিশের কার্যকর ভূমিকা এবং জননিরাপত্তা রক্ষায় বাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় করার একটি সময়োপযোগী আহ্বান।

সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে একটি কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এ কথা জানায় বিপিএসএ।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে গিয়ে পুলিশ সদস্যদের আইন প্রয়োগের ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থায় আইজিপির বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে বিবেচনা করা প্রয়োজন। তাঁর বক্তব্যের মূল তাৎপর্য হলো, আইনের সীমার মধ্যে থেকে পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ সদস্যদের পেশাগত আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করা।

বিপিএসএ জানায়, দণ্ডবিধি, ১৮৬০; ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; পুলিশ আইন, ১৮৬১ এবং পুলিশ রেগুলেশনস অব বেঙ্গলসহ প্রচলিত আইন ও বিধিবিধানে পুলিশের ক্ষমতা ও দায়িত্বের সুস্পষ্ট কাঠামো রয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানবাধিকার, সাংবিধানিক অধিকার ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের আইনানুগ কঠোরতাকে নেতিবাচকভাবে দেখা এবং অপরাধ দমনে নিষ্ক্রিয়তাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করার প্রবণতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অনিশ্চয়তা তৈরি করতে পারে। অপরাধ দমনে পুলিশ আইনগত ক্ষমতা প্রয়োগে অযথা দ্বিধাগ্রস্ত হলে অপরাধীরা উৎসাহিত হতে পারে, যা সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রব্যবস্থার কার্যকারিতাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা