× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইজিপির ‘ক্রসফায়ার’ ইস্যুতে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর: ডা. জাহেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:৩০ পিএম

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আইজিপির ব্যাপারে যদি কোনো অন্যান্য সিদ্ধান্ত থাকারও প্রবণতা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী তো দেশে নাই। এটা উনি বিবেচনা করবেন”।

আইজিপির দেওয়া বক্তব্যে ব্যাখ্যা ইতোমধ্যে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয় আর খুব আলোচনার বিষয় হওয়া উচিত না। কারণ পুলিশ সদর দপ্তর একটা স্টেটমেন্ট দিয়েছে যে, আসলে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। মানে যে ক্রসফায়ার করবেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করবেন বলে যে ফ্রেমিং হয়েছে তার বক্তব্য থেকে, এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন যে অসম্ভব তাও না। কেউ কেউ করেছেনও তারপর তিনি ব্যাখ্যা দিয়ে কিন্তু ক্লিয়ার করেছেন যে, তিনি আসলে এটা কেন বলেছেন কি উদ্দেশ্য অবশ্যই তিনি সেটা মিন করেননি”।

এদিকে আইজিপির বক্তব্য সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন অবস্থায় ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তার বক্তব্য উদ্বেগ তৈরি করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা