ফয়েজ আহমেদ।
ভারতের চণ্ডীগড়ে অবস্থিত পাঞ্জাব ইউনিভার্সিটিতে ২৫ অক্টোবর এশিয়ান ট্র্যাডিশনাল স্পোর্টস অ্যান্ড গেমস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬-২০৩০ মেয়াদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে ৯ সদস্যবিশিষ্ট কমিটিতে বাংলাদেশের ঢাকা কমার্স কলেজের সিনিয়র ফিজিক্যাল টিচার এবং বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফয়েজ আহমেদ এশিয়ান ট্র্যাডিশনাল স্পোর্টস অ্যান্ড গেমস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।
কমিটিতে যারা আছেন: প্রেসিডেন্ট-মাস্টার ভূপেন্দ্র কুমার ভারত, ভাইস প্রেসিডেন্ট-ড. গোলাম রেজা জাফরি, জিএম হরি ওসিয়াস কাতোলোস বানাং, সেক্রেটারি জেনারেল-তারিক জাভেদ আলি, কাউন্সিল মেম্বারÑ মাস্টার মীর নাজির, জয়েন্ট সেক্রেটারি-ফয়েজ আহমেদ, ট্রেজারার-সনি ভারত, কাউন্সিল মেম্বার- মাস্টার মীর নাজির, রাকেশ মালিক এবং অমিত বান্দারা।