× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় কড়াকড়ি: ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৮:২৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে কড়াকড়ি ও সীমাবদ্ধতা আরোপ করায় বাংলাদেশ থেকে পরিচালিত অন্তত ১৪৬টি ফ্লাইট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন বিভিন্ন এয়ারলাইনসের ২২ হাজার ২৩১ জন যাত্রী।

আজ রবিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সৃষ্ট পরিস্থিতিতে সরাসরি পরিচালিত মোট ৬৯টি এবং বিভিন্ন দেশের মধ্য দিয়ে পরিচালিত (ট্রানজিট) ৭৭টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের সর্বোচ্চ ২৯টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এছাড়া সাউদিয়া এয়ারলাইন্সের ১৯টি, রিয়াদ এয়ারওয়েজের ১১টি এবং দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মোট ৭৭টি ট্রানজিট ফ্লাইটও বড় ধরনের জটিলতায় পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় বাজেট এয়ারলাইন ইন্ডিগোর।

এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ব্যাহত হয়েছে।

সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৪৬টি ফ্লাইটের সময়সূচি বিপর্যয় ও পরিচালন স্থগিতের কারণে মোট ২২ হাজার ২৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা