× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীরা যেন শিক্ষকদের কাছে অনিরাপদ বোধ না করে: অ্যাটর্নি জেনারেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৮:২০ পিএম

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেন কোনো অবস্থাতেই শিক্ষকদের কাছে নিজেদের অনিরাপদ মনে না করে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচ্ছিন্ন কোনো ঘটনার জন্য পুরো শিক্ষক সমাজকে দায়ী করাও উচিত নয়।

নিজ কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং অভিযুক্ত শিক্ষককে মারধরের ঘটনা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের জন্য সুনির্দিষ্ট আইনি বিধান ও প্রতিকারের ব্যবস্থা রয়েছে। তাই কাউকে অপরাধী মনে হলেই তার ওপর নিজেরা শাস্তি প্রয়োগ করা উচিত নয়। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। আবার কেউ অন্যায়ের শিকার হলে তাকে নিরপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে। কারওই নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়।

তিনি বলেন, একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনার জন্য পুরো শিক্ষক সমাজকে লক্ষ্যবস্তু করা সমীচীন নয়। তবে সন্তানের ক্ষতি বা নির্যাতনের আশঙ্কায় অভিভাবকদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক।

রুহুল কুদ্দুস কাজল মনে করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকদের প্রতি সামাজিক শ্রদ্ধা বজায় রাখা- দুটিই সমান গুরুত্বপূর্ণ।

তিনি জানান, গাজীপুরের ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কাউকে চূড়ান্তভাবে অপরাধী ঘোষণা না করে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখা উচিত। সংশ্লিষ্ট ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা