× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসায় বলাৎকার ও যৌন নিপীড়ন রোধে কঠোর হচ্ছে সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৪:৩২ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

মাদ্রাসায় বলাৎকার ও যৌন নিপীড়নের মতো ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে শনিবার সকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের গর্হিত ঘটনা প্রতিরোধে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, সমাজে ইমামদের বক্তব্যের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাই জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রতিরোধে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ ছাড়া উসকানির মাধ্যমে দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আলেম-ওলামা ও ইমামদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও জোর দেন মন্ত্রী।

এদিকে কাউন্সিলে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া পরিশোধ এবং পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি অভিযোগের দ্রুত তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং কার্যকর শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ভয়ে অভিযোগ জানানোর পরিবেশ তৈরি এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা