এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির দপ্তর জানায়, এ সময় এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকেরা রাষ্ট্রপতিকে আবদুল মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। মন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকারও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান।
তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।