প্রতীকী ছবি/এআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১ হাজার ৫১২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ ডেঙ্গু সংক্রান্ত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন। অন্য বিভাগগুলোতে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫১২ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৫০৭ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হলো।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭২৩ জন রোগী ভর্তি আছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।