প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৬:৫২ পিএম
প্রতীকী ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন রোগী, যাদের মধ্যে সর্বোচ্চ ৬০২ জন ঢাকায়।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনই ঢাকা বিভাগের রোগী। অন্যান্য বিভাগে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০২ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ ২২৫ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ১৫৫ জন, রাজশাহীতে ১১১ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি হতে অদ্যাবধি দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন এবং সর্বমোট মৃত্যু হয়েছে ৩৬৪ জনের।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন মোট ৫ হাজার ৯৭০ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭২৩ জন ঢাকা বিভাগে চিকিৎসাধীন। এছাড়া বর্তমানে খুলনায় ৯৩৭ জন, বরিশালে ৭৩৭ জন, রাজশাহীতে ৬৩৬ জন, চট্টগ্রামে ৩৩৭ জন, ময়মনসিংহে ৩২১ জন, রংপুরে ২২৭ জন এবং সিলেটে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।