× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৬:২০ পিএম

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বামীর অসুস্থতা, ঋণের বোঝা ও চরম আর্থিক সংকটে অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার কথা ভাবছিলেন তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখি। বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী।

প্রতিবেদনটি প্রকাশের দিনই আঁখি ও তার পরিবারের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তার পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

জানা যায়, আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে পরিবারটি। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ঋণ পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।

পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রবিবার আঁখি ও তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়।

সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা