× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

বাসস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৭ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৯ পিএম

ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি বুধবার সকালে রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। ছবি: বাসস

ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি বুধবার সকালে রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। ছবি: বাসস

সড়ক পথে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের ইউরেনিয়ামের তৃতীয় চালান।

ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি বুধবার সকালে রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেছে বলে জানিয়েছেন সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল।

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৪টা ৫৬ মিনিটে সড়কপথে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর রওনা হয়।

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এসআরবি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের তৃতীয় চালান জ্বালানিবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা