× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দিনের সফরে আলজেরিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২২:৪০ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ২২:৪৮ পিএম

দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

আজ মঙ্গলবার তিনি সেখানে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলজিয়ার্সে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্বাগত জানান আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মহাপরিচালক আবদেলমালেক বুহাদ্দৌ।

সফরকালে প্রতিমন্ত্রী আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী, হাইড্রোকার্বন (জ্বালানি) মন্ত্রী এবং কৃষি, পল্লী উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য, কৃষি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা