প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:৪০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
তিস্তা এবং রাজশাহীর পদ্মা নদীতে ব্যারাজ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “রাজশাহীতে পদ্মা নদী আছে। আমরা দেখেছি কীভাবে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেই জন্যই আমরা সিদ্ধান্ত করেছি- বাংলাদেশের দুটি বড় নদীর একটি হচ্ছে তিস্তা, আরেকটি হচ্ছে রাজশাহীতে পদ্মা নদী। এই দুটি নদীতে আমরা ব্যারাজ তৈরি করব। যাতে করে আমাদের পানির সমস্যা আমরা দূর করতে পারি”।
তিনি বলেন, “পানির সমস্যা যারা তৈরি করেছে তাদের সাথে আমরা কথা বলব। দরকার হলে বাংলাদেশের মানুষের পানির হিস্যা আদায় করার জন্য যতদূর আমাদেরকে যেতে হয় আমরা চেষ্টা করব। ততদূর যেতে, কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের পানির হিস্যা আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা এই পদ্মা ব্যারাজ এবং তিস্তা ব্যারাজের কাজ শুরু করব এবং শেষও করব ইনশাআল্লাহ”।