× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১২:৩৩ পিএম

মঙ্গলবার সকালে সামরিক উড়োজাহাজে করে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

মঙ্গলবার সকালে সামরিক উড়োজাহাজে করে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষ্যে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে সামরিক উড়োজাহাজে করে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। রংপুরে পৌঁছে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সেখানে বেলা ১টা ১৫ মিনিটে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করে বেলা ৩টায় হজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

পরে চট্টগ্রামে গিয়ে বিকেল সাড়ে ৫টায় রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ আরও অনেকে।

এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আজ মহা নবমী। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা