× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে: বিমানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২২:১১ পিএম

আজ সোমবার সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ সোমবার সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনা এখন বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, প্রায় দুই মাস আগে নেওয়া পরিকল্পনার অংশ হিসেবেই বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান”। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।”

যাত্রীদের অভিজ্ঞতার কথা তুলে ধরে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন যে তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিজেদের লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান যাতে ভবিষ্যতেও ধরে রাখা হয়, সে প্রত্যাশাও যাত্রীরা প্রকাশ করেছেন। তিনি বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে পুনরায় ওই রুটে ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।

বিমানবন্দর পরিদর্শনকালে যাত্রীরা নতুন সরকারের বিভিন্ন কার্যক্রমে স্বস্তি প্রকাশের পাশাপাশি লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা