× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২১:১৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের সব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) সদস্য-সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সুত্র জানায়, মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের চিহ্নিত করা, গ্যাং কালচারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং এ বিষয়ে দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করতেই এ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও জোরদার হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিশোর গ্যাং প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপই নয়, বরং সামাজিক সচেতনতা ও নজরদারি জোরদার করা জরুরি। এই কমিটি উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের তথ্য সংগ্রহ, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো রোধে কাউন্সিলিং এবং অপরাধে যুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা