× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে ২০২৩ সালে আটক করা হয়েছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৩ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৩ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

সৌদি আরবে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবর পাওয়া গেছে, তাদের ২০২৩ সালে আটক করা হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

সোমবার ঢাকায় সাংবাদিকদের তিনি জানান, সরকার এখন মামলার রায়ের কপির জন্য অপেক্ষা করছে।

প্রতিমন্ত্রী বলেন, “বাকিটা জানার জন্য আমরা চিঠি দিয়েছি। রায়ের কপি পেলে বিস্তারিত জানাব। আমাদের মনে রাখতে হবে সৌদি আরব আমাদের এক নম্বর গন্তব্য রেমিট্যান্স যোদ্ধাদের জন্য। প্রতিকূল পরিবেশেও ৪ লাখের বেশি বাংলাদেশি ভাইরা ওখানে গেছে। আবার ওখানে যারা গেছে তাদের নিরাপত্তা রক্ষাও আমাদের দায়িত্ব।”

সৌদি আরবের কারাগারে আটক বাংলাদেশিদের তথ্য পাওয়ার প্রক্রিয়া তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “সৌদি আরবের বিভিন্ন শহরে বাংলাদেশিরা অনেক জায়গায় কারাভোগ করছে। ওরা পিরিওডিক্যালি তালিকা পাঠায় পরিচয়বৃত্তান্তসহ। আমরা তখন অফিশিয়ালি জানতে পারি যে কখন কীভাবে অ্যারেস্ট হয়ে জেলখানায় আছে। সেই তালিকা আমরা দেখছি যে তাদের নাম আছে কি না।”

পরিবারের পক্ষ থেকেও আগে কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা এতটুকু জানতে পেরেছি ২০২৩ সালে ঘটনাটা ঘটেছিল ও তাদের আটক করা হয়েছিল।”

তথ্যসূত্র: বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা