× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালালে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:২৬ পিএম

সোমবার জাপানের সঙ্গে কর্মী সুরক্ষাবিষয়ক চুক্তির তথ্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

সোমবার জাপানের সঙ্গে কর্মী সুরক্ষাবিষয়ক চুক্তির তথ্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 

সোমবার এ ট্রলি হস্তান্তরকালে জাপানের সঙ্গে কর্মী সুরক্ষাবিষয়ক চুক্তির তথ্যও তুলে ধরেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েক দিনের মধ্যে সিভিল এভিয়েশন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও পর্যাপ্ত সংখ্যক ট্রলি যুক্ত করা হবে বলে জানান তিনি।

জাপানের সঙ্গে নতুন চুক্তিতে যেসব সুবিধা

সংবাদ সম্মেলনে মন্ত্রী গত ১৭ অক্টোবর জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির (এমওসি) বিস্তারিত তুলে ধরে বলেন, অন্যান্য চুক্তির তুলনায় এবারের চুক্তিতে বেশ কিছু ভিন্নতা ও কর্মীদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। এ চুক্তির আওতায় কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। এর ফলে কর্মীদের দক্ষতা বাড়বে, তারা উচ্চ বেতন পাবেন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা পাবেন।

চুক্তিতে নারী কর্মীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না কিংবা তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি গর্ভধারণ বা সন্তান প্রস্তুতির কারণে কাউকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধানও এ চুক্তিতে রাখা হয়নি। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ফ্লাইট সংকটের কারণে আটকে পড়া যাত্রীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আটকে পড়াদের অন্য এয়ারলাইনসের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করছে। ইতিমধ্যে আটকে পড়া যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে বিদেশি মিশনগুলো নিবিড়ভাবে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা